Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মথুরা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

মথুরা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বৃহস্পতিবার কাকভোরে চিতাবাঘের গর্জনে ঘুম ভাঙল আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা চা বাগানের শ্রমিকদের। এদিন ওই বাগানের ১৬ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চার বছর বয়সি একটি স্ত্রী চিতাবাঘ। এনিয়ে গত দু’মাসে ওই চা বাগানে তিনটি চিতাবাঘ ধরা পড়ল বনদপ্তরের পাতা খাঁচায়। এদিন খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে মথুরা বাগানে প্রচুর মানুষ ভিড় জমান। মথুরা বাগানের পাশেই রয়েছে চিলাপাতার গভীর জঙ্গল। গত 
Advertisement
তিন মাস ধরে চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে ভুগছিলেন মথুরা বাগানের শ্রমিকরা। 
শ্রমিকদের স্বস্তি দিতে বনদপ্তর ছাগলের টোপ দিয়ে ওই বাগানে ধারাবাহিকভাবে খাঁচা পাতছিল। তারই ফলস্বরূপ দু’মাসে তিনটি চিতবাঘ ধরা পড়ল। 
মথুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্রনাথ রাভা বলেন, পরপর চিতাবাঘ ধরা পড়ায় শ্রমিকরা স্বস্তিবোধ করছেন। বাগানের ১৫ নম্বর সেকশনে আরও একটি খাঁচা বসান আছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, বন্যপ্রাণী চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর ধরা পড়া চিতাবাঘটিকে এদিনই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ