Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মথুরা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

মথুরা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা চা বাগানের শ্রমিকদের ঘুম ভাঙল খাঁচাবন্দি চিতাবাঘের গর্জনে। এদিন বাগানের এক নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়েছে প্রায় চার বছর বয়সী একটি স্ত্রী চিতাবাঘ। এর আগে গত ২২ নভেম্বর একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়েছিল ওই বাগানে। এনিয়ে প্রায় তিন সপ্তাহের মধ্যে দু’টি চিতাবাঘ ধরা পড়ায় মথুরা বাগানের শ্রমিকদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরল।
Advertisement
মথুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্র রাভা বলেন, বেশ কিছুদিন ধরে ওই বাগানে চিতাবাঘের আনাগোনা চলছিল। শ্রমিকরা আতঙ্কে ঠিকমতো কাজ করতে পারছিলেন না। পর পর দু’টি চিতাবাঘ ধরা পড়ায় শ্রমিকদের এবার স্বস্তি মিলবে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, খাঁচাবন্দি চিতাবাঘটির বয়স চার বছরের মতো। প্রাণীটিকে মাদারিহাটে জাতীয় উদ্যানের প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বন্যপ্রাণী চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে ফের সংরক্ষিত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ