Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙা থানার উইনার্স টিমকে পাঁচটি সাইকেল

মাথাভাঙা থানার উইনার্স টিমকে পাঁচটি সাইকেল
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা থানার উইনার্স টিম এবার সাইকেলে টহলদারি করবে। এজন্য পাঁচ সদস্যের ব্যাটারি চালিত সাইকেল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার অনিমেষ রায়, আইসি হেমন্ত শর্মা। অতিরিক্ত পুলিস সুপার জানিয়েছেন, জনবহুল এলাকায় মহিলাদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার লক্ষ্যেই এই টিম গড়ে তোলা হয়েছে। পাঁচজন মহিলা পুলিস কর্মীর সঙ্গে একজন মহিলা পুলিস অফিসারও থাকবেন। হাসপাতাল, স্কুল, কলেজ ও বাজার এলাকায় এই টিম নজরদারি রাখবে। মহিলারা অসুবিধায় পড়লে উইনার্স বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ