সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা শহরের কয়েকটি জায়গায় পানীয় জলের আধুনিক মেশিন বসাবে পুরসভা। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এজন্য বরাদ্দ হয়েছে ১৮ লক্ষ টাকা। আধুনিক ওই মেশিন থেকে গরম জল ও একই সঙ্গে ঠান্ডা পরিস্রুত পানীয় জল মিলবে। পুরসভার দাবি, শহরে অনেক অসুস্থ মানুষ আসে ডাক্তার দেখানো সহ নানা কাজে। তাঁদের সুবিধার জন্যই এই আধুনিক মেশিন বসানো হচ্ছে। একইসঙ্গে পানীয় জলের সমস্যা সমাধানে আরও ১২টি সৌরবিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প তৈরির পরিকল্পনা নিয়েছে পুরসভা। এরমধ্যে চারটি প্রকল্প বড় আকারে করা হবে। বাকি আটটি ছোট আকারে করবে পুরসভা। পুর কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্পগুলি চালু হলে শহরে কোথাও পানীয় জলের সমস্যা থাকবে না।
Advertisement
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পানীয় জলের আধুনিক মেশিনের একটি মহকুমা হাসপাতাল চত্বরে, একটি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে ও একটি মহকুমা আদালত চত্বরে বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই তিনটি জায়গাতে নানা কাজে বহু মানুষ আসে। বিশেষ করে শীতকালে গরম জল পেতে সমস্যায় পড়ে লোকজন। এই তিনটি জায়গায় আধুনিক জলের মেশিন বসাতে মোট ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও শহরের ১, ৬, ৭ ও ১২ নম্বর ওয়ার্ডে সৌরবিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প গড়ে তোলা হবে। বাকি ৮টি ওয়ার্ডে একটি করে জায়গায় সৌরবিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প গড়ে তোলা হবে।
শহরের একাধিক জায়গায় পানীয় জল ঠিকমতো পৌঁছয় না, এই অভিযোগ বহুদিনের। যদিও পুরসভা জানিয়েছে, জলের পাইপ লাইনগুলি পুরনো হওয়ার কারণে জলের ফোর্স কমে যাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। পাইপ নতুন করে বসানো সহ নতুন রিজার্ভার বসানোর পরিকল্পনাও নিয়েছে পুরসভা। সেই কাজে দেরি হওয়ার কারণে এখন সৌরবিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, আমরা শহরের গুরুত্বপূর্ণ তিনটি জায়গায় পানীয় জলের আধুনিক মেশিন বসানোর পরিকল্পনা নিয়েছি। এই মেশিন থেকে গরম ও ঠান্ডা পরিস্রুত পানীয় জল পাবে সাধারণ মানুষ। এছাড়াও শহরের ১২টি ওয়ার্ডেই সৌরবিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প গড়ে তোলা হবে। এই প্রকল্পগুলির কাজ দ্রুত করা হবে। এরপর থেকে শহরে পানীয় জলের সমস্যা আর থাকবে না।