Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙায় বাইকের ধাক্কায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী

সোমবার মাথাভাঙা-কোচবিহার রাজ্যসড়কের বেলতলা কালীবাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে এক মাধ্যমিকের পরীক্ষার্থী। ঘটনায় জখম হয়েছেন বাইক চালকও। এদিন বিকেলে একটি ছোট চার চাকার গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

মাথাভাঙায় বাইকের ধাক্কায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মাথাভাঙা: সোমবার মাথাভাঙা-কোচবিহার রাজ্যসড়কের বেলতলা কালীবাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে এক মাধ্যমিকের পরীক্ষার্থী। ঘটনায় জখম হয়েছেন বাইক চালকও। এদিন বিকেলে একটি ছোট চার চাকার গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জখমদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাধ্যমিকের মাদ্রাসা পরীক্ষার শেষদিন ছিল। পরীক্ষা শেষে শীতলকুচি গাছতলা এলাকার কয়েকজন ছাত্রী মিলে কোচবিহারে ঘুরতে যাচ্ছিল। বেলতলা এলাকায় কোচবিহারের দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে ছোট চার চাকা গাড়িটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে এক ছাত্রী গুরুতর চোট পেয়েছে। বাইক চালকও গুরুতর জখম হন। বর্তমানে সকলেই মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ি দু’টি উদ্ধার করে মাথাভাঙা থানায় নিয়ে যাওয়া হয়। আইসি হেমন্ত শর্মা বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ