নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে পুলিশের অভিযানে দু’টি ট্রাক থেকে ৪৫টি গরু উদ্ধার হয়েছে। সোমবার রাতে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ৪৯ নম্বর জাতীয় সড়কে বালিভাসা টোলপ্লাজার কাছে অভিযান চালায়। গরু পাচারের অভিযোগে লরি চালক মহম্মদ রিয়াজউদ্দিন ও শেখ সিরাজকে গ্ৰেপ্তার করা হয়েছে।



