নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, জলপাইগুড়ি: সোমবার রাতে জলপাইগুড়ি শহরে সিপিএম পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ উঠল এবিভিপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এমনকী সেখানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন সকালে জলপাইগুড়ি আইন কলেজে সংঘর্ষে জড়ান এসএফআই এবং এবিভিপি কর্মী-সমর্থকরা। যার জেরে চাপা রাজনৈতিক উত্তেজনা ছিল। রাতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ।
এদিন রাতে জলপাইগুড়ি এসি কলেজের সামনে এবিভিপি সমর্থকেরা বসেছিলেন। সেসময় এসএফআইয়ের কর্মী-সমর্থকরা তাঁদের মারধর করে বলে অভিযোগ। একজনের মাথা ফেটে গিয়েছে। এর পরে রাত এগারোটা নাগাদ সিপিএম পার্টি অফিসে লাঠিসোটা নিয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। মুড়িমুড়কির মতো ঢিলও ছোড়া হয়। এমনকি পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করাও হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এই রাজনৈতিক হিংসার ঘটনায় রাতে চাঞ্চল্য সৃষ্টি হয় জলপাইগুড়ি শহরে। কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।