উপকরণ: গোটা মেথি ২ টেবিল চামচ, পাঁপড় ৬টি, জল ঝরানো দই কাপ, জল ১ কাপ, রোস্টেড বেসন ১ টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো চামচ, রোস্টেড ধনে গুঁড়ো ২ চামচ, কাঁচা লঙ্কা কুচি ১ চামচ, ধনে পাতা কাপ, গরমমশলা চামচ, কসুরি মেথি চামচ, নুন ১ চামচ, গুড় চামচ। ফোড়নের উপকরণ: ঘি ২ টেবিল চামচ, হিং চামচ, আদা কুচি ১ চামচ, গোটা জিরে ১ চামচ, গোটা শুকনো লঙ্কা ১টি, গোটা ধনে ১ চামচ, মৌরি চামচ।
Advertisement
প্রণালী: মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর জল ফেলে আবার ২ কাপ জল সহ মেথি ফুটিয়ে নিতে হবে। তা জল থেকে তুলে আবারও জলে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে রাখুন। জল ঝরানো দইয়ের সঙ্গে ১ কাপ জল মিশিয়ে ফেটিয়ে নিন। তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রোস্টেড বেসন এবং পরিমাণ মতো নুন মিশিয়ে নিন। কড়াইতে ঘি দিয়ে আদা কুচি, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা কুচি দিন। তারপর জিরে, মৌরি, হিং ও গোটা ধনে দিন। দইয়ের মিশ্রণটি মিশিয়ে নাড়ুন। এবার পাঁপড়গুলো ছোট পিস করে দইয়ের গ্রেভিতে দিয়ে দিন। তাতে তৈরি করে রাখা মেথি মেশান। পাঁপড় নরম হয়ে গেলে ও গ্রেভি ঘন হলে তাতে গুড় মিশিয়ে দিন। উপর থেকে রোস্টেড কসুরি মেথি, গরমমশলা ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।



