Bartaman Logo
২৭ মে, ২০২৬

মিঠে কথা মেঠো সুর

মিঠে কথা মেঠো সুর
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীদের নিয়ে ‘মিঠে কথা মেঠো সুর’ সংস্থার চতুর্থ বার্ষিক অনুষ্ঠান সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল। মূলত আঞ্চলিক ভাষার গান, গীতিকবিতা, শ্রুতি নাটক নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মিঠু চক্রবর্তী ও তাঁর ছাত্রছাত্রীদের নিবেদন ছিল নজরকাড়া। এদিন মিঠুর কণ্ঠে পরিবেশিত অভিজিৎ ভুঁইয়ার লেখা ‘শাল মহুলের তলে’ কবিতাটি সকলকে মুগ্ধ করে। ছোটদের জন্য ভবানীপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূতের গল্প পাঠে দেবাশিস চক্রবর্তী অনবদ্য। ঐন্দ্রিলা ডান্স অ্যাকাডেমির সদস্যদের ‘ধামসা মাদল’, ‘আমার হৃদয় মাঝে’ ইত্যাদি গান সহযোগে নৃত্য পরিবেশনা অনুষ্ঠানটিতে অন্য মাত্রা যোগ করে। রম্যনাটক ‘বশীকরণ মাদুলি’তে শিল্পীদের স্বতঃস্ফূর্ত অভিনয়ে চরিত্রগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। সংস্থার পক্ষ থেকে দুর্গা  সম্মানে ভূষিত করা হয় শালবনির বিজলী মুর্মুকে। সবশেষে মহুল ব্যান্ডের শিল্পীরা জনপ্রিয় গানে আসর জমিয়ে দেন।
কলি ঘোষ
Advertisement
সম্পর্কিত সংবাদ