Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটিগাড়ায় মাছের গাড়ি উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল রুই-কাতলা

মাটিগাড়ায় মাছের গাড়ি উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল রুই-কাতলা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: মঙ্গলবার সকালে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যায় মাটিগাড়ার পরিবহণনগর সংলগ্ন ১০ নম্বর জাতীয় সড়কে। সেই মাছ ছড়িয়ে ছিটিয়ে যায় রাস্তার একাংশে। অনেকেই মাছ সংগ্রহ করতে ঘটনাস্থলে চলে আসেন। যদিও পুলিস পৌঁছে যাওয়ায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। মালদহ থেকে মাছ বোঝাই পিকআপ ভ্যানটি শিলিগুড়ির মাল্লাগুড়ি রেগুলেটেড মার্কেটের দিকে যাচ্ছিল। পরিবহণনগরের সামনে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় গাড়িটির একদিকের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও গাড়ির চালক এবং খালাসি দু’জনই রক্ষা পান। গাড়িতে থাকা রুই, কাতলা মাছ মূল রাস্তায় এবং নির্মীয়মাণ সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিস। এরপর রাস্তার পাশের একটি নালায় মাছগুলি রেখে দেওয়া হয়। পুলিস দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে। পরে অন্য একটি গাড়িতে মাছগুলি তুলে রেগুলেটেড মার্কেটে পাঠানো হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ