Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটিগাড়ায় বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সচেতনতা শিবির

মাটিগাড়ায় বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সচেতনতা শিবির
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ের উপভোক্তাদের নিয়ে সচেতনতা শিবির হল মাটিগাড়ায়। বৃহস্পতিবার বিডিও অফিসে ওই শিবির হয়। তাতে হাজির ছিলেন প্রকল্পের প্রথম পর্যায়ের ১৭৯ জন উপভোক্তা। তাঁদের হাতে গৃহ নির্মাণের অনুমোদনপত্র তুলে দেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক (শিলিগুড়ি) মহকুমা পরিষদ নির্মাল্য ঘরামি, মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস সহ অন্য আধিকারিকরা হাজির ছিলেন। উপভোক্তাদের উদ্দেশ্যে শিবিরে আধিকারিকরা জানান, সরকারি নিয়ম মেনে ঘর নির্মাণ করতে হবে। ঘরের জন্য বরাদ্দ টাকা অন্যত্র খরচ করা যাবে না। কারও বিরুদ্ধে এধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে বাড়ি তৈরি করতে গিয়ে কোনও সমস্যা হলে উপভোক্তারা প্রশাসনকে জানাতে পারবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ