Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মৃতদেহ উদ্ধার

মৃতদেহ উদ্ধার
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: অস্বাভাবিক মৃত্যু হল এক নাবালিকার। মৃত অঞ্জলি কিস্কুর (১৬) বাড়ি গাজোলের শিমুলঝুড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে অঞ্জলির বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির সদস্যরা পাশের খাঁড়িতে মাছ ধরতে গিয়েছিলেন। তাঁরা ফিরে দেখেন বাড়ির পাশে গোয়ালঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ ঝুলছে। নাবালিকার দেহ গাজোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার দাদা সমীর কিস্কু বলেন, বোন কেন এমন করল, কিছুই বুঝতে পারছি না। তবে কিছুদিন মন খারাপ ছিল। গাজোল থানার পুলিস জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ