সংবাদদাতা, তুফানগঞ্জ: সোমবার সকালে তুফানগঞ্জ থানার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশের ডোবা থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সিরাজুল আলি (৩২)। তাঁর বাড়ি এমএলএ পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তিনি বাড়ি ফেরেননি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিস দেহটি উদ্ধার করে কোচবিহার মেডিক্যালে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিস তদন্ত শুরু করেছে।



