Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মৃত তিন মহিলার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি

মৃত তিন মহিলার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: কুম্ভে স্নান করতে গিয়ে দুর্ঘটনায় মৃত পুরুলিয়া তিন মহিলা পুণ্যার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। এনিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ভোরে প্রয়াগরাজের কাছে দুর্ঘটনায় পুরুলিয়ার কুন্তি মাহাত(৬৮), আলপনা মাহাত(৪৭) ও জাগরী মাহাতর(৪৯) মৃত্যু হয়। তাঁদের বাড়ি টামনা থানার গোপালাড়ি গ্রামে। তাঁদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে উত্তরপ্রদেশের সরকারের কাছে। সেখানকার মন্ত্রিসভার সদস্য ওম প্রকাশ রাজভরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। অশোকবাবু বলেন, দুর্ঘটনায় মৃত্যুতে ওই পরিবারগুলি ভেঙে পড়েছে। তাদের আর্থিক সাহায্যের দাবি আমরা জানিয়েছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ