Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক ও চাকরির সিদ্ধান্ত

মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক ও চাকরির সিদ্ধান্ত
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: গ্যাস উত্তোলনকারী সংস্থার পিটে দূষিত জলে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা করতে সফল হল আইএনটিটিইউসি। মঙ্গলবার ফরিদপুর থানার পারুলিয়ায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিথেন গ্যাস উত্তোলনের কাজ করছিলেন শ্রমিকরা। সেখানেই একটি অস্থায়ী জলাশয় খনন করেছিল কর্তৃপক্ষ। তাতে বিভিন্ন কেমিক্যাল মিশে হয়। মঙ্গলবার সেখা঩নেই প঩ড়ে যান পাঁচজন শ্রমিক। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়। তিনজন শ্রমিক এখনও দুর্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই অবস্থায় শাসক দলের শ্রমিক সংগঠন ঘটনার তদন্ত করার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিতে সরব হয়। এদিন দুর্গাপুরে সংস্থার অফিসে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে বৈঠক হয়। শ্রমিক নেতাদের চাপে কর্তৃপক্ষ মৃতদের পরিবারপিছু ২১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একটি করে চাকরি দিতে রাজি হয়। তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, শ্রমিক স্বার্থে আমাদের দল প্রতিবারই লড়াই করেছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাব আমাদের দাবি মেনে ক্ষতিপূরণ ও চাকরি দিতে রাজি হয়েছেন। অসুস্থদের চিকিৎসার যাবতীয় খরচ দেওয়ার পাশাপাশি সবেতন তাঁরা ছুটি পাবেন। ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যও দেওয়া হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ