Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মৃত পুষ্পার প্রেমিক অরুণকে পাঞ্জাব থেকে ধরে আনল পুলিস

মৃত পুষ্পার প্রেমিক অরুণকে পাঞ্জাব থেকে ধরে আনল পুলিস
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ছটপুজোর রাতে খুন হওয়া পুষ্পা ছেত্রীর প্রেমিক অরুণ পোড়েলকে শিলিগুড়ি নিয়ে ফিরল ভক্তিনগর থানার পুলিস। গত সোমবার পাঞ্জাব থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে বুধবার সকালে শহরে পৌঁছয় পুলিস। 
Advertisement
গত ৮ নভেম্বর শিলিগুড়ির ভানুনগরে ঘরের ভিতরে পুষ্পাকে খুন করা হয়। ওই যুবতীর গলায় ধারালো অস্ত্রের মাধ্যমে কাটা দাগ পাওয়া গিয়েছে। এই ধরনের ক্ষত সাধারণত পিছন থেকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চেষ্টা হলে দেখা যায়। সেই সূত্র ধরে পুলিস তদন্ত শুরু করতেই জানতে পারে, পরিকল্পনা করেই পুষ্পাকে খুন করা হয়েছিল। পাঞ্জাবে আধা সামরিক বাহিনীতে কর্মরত অরুণ পোড়েলের সঙ্গে পুষ্পা ছেত্রীর সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্কের কথা জানতে পারে অরুণের স্ত্রী। এরপরই শুরু হয় গৃহযুদ্ধ। ঝামেলা বাড়তেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় অরুণ। সেই কাজে অরুণকে সাহায্য করে তার স্ত্রী প্রীতিকা পোড়েল। এরপরই খুনের জন্য  সুপারি কিলার অভিষেক দর্জিকে কাজ দেয় অরুণ। অভিষেক এই কাজে রুস্তম বিশ্বকর্মাকে সঙ্গে নিয়ে ছট পুজোর রাতে পুষ্পাকে খুন করে। অভিষেক ও রুস্তম পুষ্পার পূর্ব পরিচিত ছিল। ছটপুজোর রাতে তাই সহজেই পুষ্পার ঘরে প্রবেশ করতে পারে দুজন। এরপর ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় পুষ্পাকে। পাঞ্জাবে বসে সমস্ত বিষয়ের ওপর নজর রাখছিল অরুণ। পুলিস তদন্তে নেমে প্রীতিকা, রুস্তম ও অভিষেককে গ্রেপ্তার করে। এরপর ঘটনার মাস্টারমাইন্ড অরুণকে গ্রেপ্তার করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ