Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটি পাচারের অভিযোগে ২টি ট্রাক্টর ও জেসিবি আটক

মাটি পাচারের অভিযোগে ২টি ট্রাক্টর ও জেসিবি আটক
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর শহরে বেআইনিভাবে মাটি পাচারের অভিযোগে পুলিস দু’টি ট্রাক্টর ও জেসিবি আটক করেছে। সেই সঙ্গে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার বেলার দিকে পুলিস ও ভূমি দপ্তরের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়ে শহরের রাস্তা থেকে মাটি বোঝাই দু’টি ট্রলি প্রথমে আটক করে। পরে শহরের কুমারী টকি এলাকায় যেখানে মাটি খনন করা হচ্ছিল, সেখানে হানা দিয়ে জেসিবি মেশিনটি আটক করা হয়। প্রতিটি ট্রলির জন্য ২৫ হাজার টাকা করে এবং জেসিবি মেশিনের জন্য এক লক্ষ টাকা জরিমানা করা হয়। বিষ্ণুপুরের বিএলএলআরও দীপঙ্কর সারথি বলেন, কোনও জায়গা থেকে অধিক পরিমাণ মাটি বহনের ক্ষেত্রে ভূমিদপ্তরের অনুমোদন প্রয়োজন। এক্ষেত্রে শহরের কুমারী টকি এলাকার একটি জায়গা থেকে প্রচুর পরিমাণে মাটি অনুমতি ছাড়াই বহন করা হচ্ছিল। সেই মতো পুলিসকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালানো হয়। মাটি বোঝাই দু’টি ট্রলি আটক করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ