Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটি চুরির অভিযোগ

মাটি চুরির অভিযোগ
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: মাটিয়ালি ব্লকের চালসা মেটেলি রাজ্য সড়কের আইভিল মোড় সংলগ্ন এলাকায় এক তৃণমূল নেতার মদতে সরকারি জমি থেকে অবাধে মাটি চুরি হচ্ছে বলে অভিযোগ। বুধবার বিকেলে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে এই অভিযোগ জানাল বিজেপি। তাদের অভিযোগ, প্রতিরাতে ওই এলাকা থেকে এক তৃণমূল নেতার মদতে মাটি চুরি হচ্ছে। বিজেপির মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী বলেন, এই মাটির চুরির সঙ্গে তৃণমূলের কিছু নেতা সহ প্রশাসনের কিছু কর্তাও যুক্ত। এ বিষয়ে তৃণমূলের মাটিয়ালি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি বলেন, মাটি চুরির সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত থাকলে তার উপযুক্ত প্রমাণ বিজেপি নেতৃত্ব দিতে পারলে দল ব্যবস্থা নেবে। মাটিয়ালি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সন্তোষ লোহারা বলেন,অভিযোগ খতিয়ে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ