Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মৎস্যজীবীদের জালে পড়ল ৭৫ কেজির শঙ্কর মাছ

মৎস্যজীবীদের জালে পড়ল ৭৫ কেজির শঙ্কর মাছ
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনে রায়মঙ্গল নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল ৭৫ কেজি ওজনের একটি বিশালাকার শঙ্কর মাছ। সুন্দরবনের স্বরূপকাঠির মৎস্যজীবী প্রদীপ হালদারের জালে ধরা পড়ছে এই মাছ। পাঁচ ফুট বাই চার ফুটের এতবড় মাছ আগে দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই মৎস্যজীবী আশপাশের লোকজনকে জুটিয়ে শেষমেশ ভ্যানে করে মাছটি নিয়ে আসেন বাঁকড়া মাছ আড়তে। সেখানে এই মাছ দেখতে ভিড় জমে যায়। অবশেষে মাছটি বিক্রি হয় ৩০ হাজার টাকায়। এই ধরনের মাছ সাধারণত সমুদ্রে থাকে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। সম্ভবত খাবারের সন্ধানে পথ ভুল করে মাছটি নদীতে ঢুকে পড়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ