সংবাদদাতা, গঙ্গারামপুর: বুনিয়াদপুর শহরের নিত্য বাজারে অভিযোগ পেয়ে জেলা প্রটেকশন কাউন্সিল অভিযানে নামল। শহরের তিনটি মিষ্টির দোকান, বাসস্ট্যান্ড চত্বরে একটি রেস্তোরাঁয় অভিযান চলে।
Advertisement
ভূগর্ভস্থ জল তুলে জার বন্দি করে বিক্রি করার অভিযোগে শহরের তিনটি কোম্পানিতেও হানা দিলেন আধিকারিকরা। লাইসেন্স করার জন্য ১৫ দিনের সময়সীমাও বেঁধে দেন প্রটেকশন কাউন্সিলের সদস্যরা। জেলা প্রটেকশন কাউন্সিলের চেয়ারম্যান, জেলাশাসক বিজিন কৃষ্ণার নির্দেশে যৌথ অভিযানে নামে জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর, জেলা এনফোর্সমেন্ট, স্বাস্থ্য দপ্তর ও বৈধ পরিমাপক দপ্তর।
সকালে প্রটেকশন কাউন্সিলের আধিকারিকরা পৌঁছে যান বুনিয়াদপুর শহরের একাধিক দোকানে। সেখানে তাঁদের সামনে ওজন যন্ত্রে অসঙ্গতি ধরা পড়ে। গত ৩০ জানুয়ারি একই কায়দায় গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন সব্জি মার্কেটে হানা দেন আধিকারিকরা। জেলা প্রটেকশন কাউন্সিলের আধিকারিক বিধান চন্দ্র ঘরামি বলেন, ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে আমরা ছিলাম। কোনওভাবেই যাতে ক্রেতারা প্রতারিত না হন সেবিষয়ে আমরা সচেতন করেছি ব্যবসায়ীদের। কিছু ব্যবসায়ীর ওজন যন্ত্র খারাপ ছিল। তা আমরা বাজেয়াপ্ত করেছি। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, রাজ্যজুড়েই ক্রেতাদের সুরক্ষিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে সঙ্গে নিয়ে অভিযান করার নির্দেশ দিয়েছি।