Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মিষ্টির দোকানে প্রশাসনের অভিযান

মিষ্টির দোকানে প্রশাসনের অভিযান
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: খাবারের দোকানের গুণগতমান যাচাই করতে শনিবার ধূপগুড়ি শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালায় পুরসভা। এদিন দুপুরে আধিকারিকরা শহরের মিষ্টির দোকানে ঘুরে খাবারের গুণগতমান যাচাই করেন। দোকানগুলোতে মিষ্টির গুণগতমান রক্ষার্থে কড়া হুঁশিয়ারি দেন। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, শহরের কিছু খাবারের দোকান ফুড লাইসেন্স ছাড়াই চলছে। এদিন দ্রুত তাদের লাইসেন্স করারও হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও পুরসভার তরফে মিষ্টির দোকানে নিয়মিত নজরদারি বলে দাবি করা হয়েছে। পুরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, খাবারের গুণগতমান রক্ষার্থে আমাদের নিয়মিত নজরদারি চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ