সংবাদদাতা, তুফানগঞ্জ: অভিনব কায়দায় মোষ পাচারের আগেই তা ভেস্তে দিল পুলিস। রবিবার বক্সিরহাট থানার অসম-বাংলা সীমানার জোড়াই মোড় নাকা পয়েন্টে একটি পেঁয়াজ ভর্তি কন্টেনারে তল্লাশি চালিয়ে ৩০টি মোষ উদ্ধার হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরিচালক সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম ইকবাল হক, মহম্মদ হোসেন, বাহাদুর যাদব এবং সরবান যাদব। মোষগুলি বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল।



