Bartaman Logo
১০ জুন, ২০২৬

মাসের শুরুতেই হোঁচট শেয়ারবাজারে

মাসের শুরুতেই হোঁচট শেয়ারবাজারে
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই, ৩ মার্চ: মাসের প্রথম বেচাকেনার দিনেও চূড়ান্ত অস্থির রইল শেয়ারবাজার। আজ, সোমবার সারাদিন পেন্ডুলামের মতো ওঠানামা করে সূচক। শেষে বাজার বন্ধ হওয়ার সময়ও পতনের সাক্ষী রইল দালাল স্ট্রিট। এদিকে, শেয়ার বাজারে লাগাতার পতনের জেরে ক্রমশ চাপ বাড়ছে সরকারের উপর। এই পরিস্থিতিতে লগ্নিকারীদের আস্থা ফেরাতে সরকারি হস্তক্ষেপের দাবি ক্রমশ জোরাল হচ্ছে। যদিও এখনই সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
Advertisement
অন্যদিকে, আজ ৩ মার্চ দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক থিতু হল ৭৩ হাজার ৮৫ পয়েন্টে। যা শেষ বেচাকেনার দিনের থেকে ১১২ পয়েন্ট কম। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটি হ্রাস পেয়েছে ৫ পয়েন্ট। দিনের শেষে সূচক ছিল ২২ হাজার ১১৯ অঙ্কে। বিগত বেশ কয়েকদিন ধরেই লগ্নিকারীদের মধ্যে মুনাফা ঘরে তোলার প্রবণতা দেখা যাচ্ছে। যাকে বলা হয় প্রফিট বুকিং। যা অব্যাহত রইল মার্চের প্রথম কাজের দিনেও। বিএসইর অন্তর্গত ১ হাজার ১৩৩টি শেয়ার এদিন ৫২ সপ্তাহের মধ্যে তলানি স্পর্শ করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ