Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেসেজ কাণ্ডে শিক্ষকের জবানবন্দি নিল শিলিগুড়ি কলেজ

মেসেজ কাণ্ডে শিক্ষকের জবানবন্দি নিল শিলিগুড়ি কলেজ
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: মেসেজ কাণ্ডে অভিযুক্ত শিক্ষকের জবানবন্দি নিল শিলিগুড়ি কলেজের ইন্টারনাল কমপ্লেইন কমিটি(আইসিসি)। সরকার পোষিত ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে তিনি গভীর রাতে আপত্তিকর মেসেজ করে  বিরক্ত করছেন। গত ২৭ নভেম্বর ওই ছাত্রীর অভিভাবক লিখিতভাবে এই অভিযোগ জানান শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষকে। অভিযোগের ভিত্তিতে
Advertisement
কলেজের ইন্টারনাল কমপ্লেইন কমিটি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।
সোমবার অভিযুক্ত শিক্ষক ও অভিযোগকারিণী ছাত্রীকে তলব করে কমিটি। এদিন দু’পক্ষই কমপ্লেইন কমিটির মুখোমুখি হয়। কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, এদিন ইন্টারনাল কমপ্লেইন কমিটির সামনে ওই ছাত্রী তাঁর বাবাকে নিয়ে হাজির হয়েছিল।
সম্পর্কিত সংবাদ