Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাশরুম চাষ নিয়ে তমলুকে কর্মশালা

মাশরুম চাষ নিয়ে তমলুকে কর্মশালা
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: বুধবার তমলুকে সিএডিএসি-র উদ্যোগে মাশরুমে চাষের সঙ্গে যুক্ত একশো জনকে নিয়ে কর্মশালা হল। একদিনের এই কর্মশালায় পূর্ব মেদিনীপুর জেলা সিএডিসি প্রজেক্টের চেয়ারম্যান অমিয়কান্তি ভট্টাচার্য, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মানসকুমার পণ্ডা, সিএডিসি-র জেলা অফিসার উত্তমকুমার লাহা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তমলুক মহকুমার বিভিন্ন ব্লক থেকে একশো জন এদিনের কর্মশালায় অংশ নেন। মাশরুম চাষ এবং তার বিপণন নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। মাশরুম সংরক্ষণ করে কীভাবে পাউডার, আচার, গুঁড়ো করে নানাভাবে বিক্রির সুযোগ রয়েছে সেই বিষয়ে আলোচনা হয়। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের বটানির অধ্যাপক, সিএডিসি-র কৃষি বিভাগের রাজ্যের ইন-চার্জ, খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞও এদিন আলোচনায় অংশ নিয়েছিলেন। মাশরুম একটি পুষ্টিকর খাদ্য ও ভেষজগুণ সম্পন্ন। মাশরুমের তরকারি, পকোড়ার ব্যাপক চাহিদা রয়েছে। ঘরে বসে বীজের সাহায্যে মাশরুম চাষ করে স্বনির্ভর হওয়ার সুযোগ রয়েছে। গ্রীষ্মকাল ছাড়া সারাবছর মাশরুম চাষ করা সম্ভব। অনেকেই বিক্রির উদ্দেশ্যে মাশরুম চাষ করে লাভবান হচ্ছেন।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ