Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেশিনে জামা আটকে জখম বালক  

মেশিনে জামা আটকে জখম বালক
 
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: সর্ষে ঝাড়াইয়ের সময় মেশিনে জামা আটকে জখম হল দশ বছরের এক বালক। ইটাহারের নমুনিয়া গ্রামের ঘটনা। শুক্রবার বাড়ির পাশে মেশিনে সর্ষে ঝাড়াই করছিলেন শ্রমিকরা। সেসময় সকলের নজর এড়িয়ে বালকটি মেশিনের কাছে চলে যায়। মেশিনে জামা আটকে যায় বালকটির। সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করে দেওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচে বালকটি। গুরুতর জখম বালককে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। জখম বালকের মা দিলরোশন বিবি জানান, সবার নজর এড়িয়ে মেশিনের কাছে চলে যাওয়াতেই এই বিপত্তি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ