রেফারিকে অপমানজনক মন্তব্য করার মাশুল গুনতে হল হোসে মরিনহোকে। ফেনারবাখের কোচের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল তুরস্ক ফুটবল ফেডারেশন। ফুটবল থেকে চার মাসের নির্বাসন সহ অর্থিক জরিমানা করা হল তাঁকে। গালাতাসারের ক্লাব কর্তারা পর্তুগিজ কোচের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। উল্লেখ্য, গত সোমবার গালাতাসারে মুখোমুখি হয়েছিল ফেনারবাখের। ম্যাচের ১৯ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মাঠে। এরপর ম্যাচ শেষে রেফারিদের কটূক্তি করেন ‘দ্য স্পেশাল ওয়ান’।