Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মশা ধরে আনুন, টাকা নিয়ে যান! ডেঙ্গু রুখতে এই গ্রামে চালু নয়া নিয়ম

জীবিত হোক বা মৃত...মশা আনো, টাকা নিয়ে যাও। ফিলিপিন্সের একটি গ্রামে চালু হয়েছে এমনই নয়া নিয়ম। আসলে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতেই এই রাস্তায় হেঁটেছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার অ্যাডিশন হিলস গ্রামের ক্যাপ্টেন কার্লিটো সার্নাল।

মশা ধরে আনুন, টাকা নিয়ে যান! ডেঙ্গু রুখতে এই গ্রামে চালু নয়া নিয়ম
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ম্যানিলা, ২০ ফেব্রুয়ারি: জীবিত হোক বা মৃত...মশা আনো, টাকা নিয়ে যাও। ফিলিপিন্সের একটি গ্রামে চালু হয়েছে এমনই নয়া নিয়ম। আসলে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতেই এই রাস্তায় হেঁটেছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার অ্যাডিশন হিলস গ্রামের ক্যাপ্টেন কার্লিটো সার্নাল। প্রতি মশা পিছু দেওয়া হচ্ছে ১ ফিলিপিন্স পেসো। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ টাকা।
Advertisement
ফিলিপিন্সের এক স্বাস্থ্যকর্তা এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় মানুষ এই অভিযান নিয়ে দারুণ উৎসাহী। মশা এনে রীতিমতো লাইনে দাঁড়িয়ে টাকা নিয়ে যাচ্ছেন অনেকে। কেউ বাক্স আবার কেই নানা ধরনের পাত্র করে মশা নিয়ে আসছেন।
উল্লেখ্য বিষয় হল, বর্তমানে ডেঙ্গুর আক্রমণে কাঁপছে ফিলিপিন্স। হু-এর তরফে ইতিমধ্যেই ফিলিপিন্সকে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০২৩ সালে এই দেশে ১ লক্ষ ৬৭ হাজারের বেশি লোক ডেঙ্গু আক্রান্ত হন ও ৫৭৫ জন মারা যান। চলতি বছরেও এই সংখ্যা ক্রমবর্ধমান। গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ