মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বরফের টুকরো। প্রবল ঠাণ্ডায় দৌড়নো তো দূরের কথা, চলাই দুষ্কর। তার মধ্যেও অব্যাহত মেসি ম্যাজিক। মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রাতে বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটি’র মুখোমুখি হয়েছিল ইন্তার মায়ামি। ম্যাচের ৫৬ মিনিটে প্রতিপক্ষের চার ফুটবলারকে কাটিয়ে ডান পায়ের শটে দুরন্ত গোলে দলকে জেতালেন আর্জেন্তাইন মহাতারকা। উল্লেখ্য, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ দিয়েই ঢাকে কাঠি পড়ল আমেরিকার ফুটবল মরশুমে।



