Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

হেলিকপ্টার শটের জনক ধোনি নয়, দাবি সেওয়াগের

বরাবরই ঠোঁট কাটা ও নির্ভীক। মুখ খুললেই বিতর্ক। তিনি বীরেন্দ্র সেওয়াগ। ভারতের প্রাক্তন ডাকাবুকো ওপেনার যথারীতি ঝড় তুললেন আবারও।

হেলিকপ্টার শটের জনক ধোনি নয়, দাবি সেওয়াগের
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বরাবরই ঠোঁট কাটা ও নির্ভীক। মুখ খুললেই বিতর্ক। তিনি বীরেন্দ্র সেওয়াগ। ভারতের প্রাক্তন ডাকাবুকো ওপেনার যথারীতি ঝড় তুললেন আবারও। এবার সরাসরি মহেন্দ্র সিং ধোনির ট্রেডমার্ক হেলিকপ্টার শট নিয়ে মন্তব্য করলেন নজফগড়ের নবাব। এক টিভি শোয়ে বীরু বলেন, ‘সকলেই বলে হেলিকপ্টার শটের জনক মাহি। আদতে তা নয়। ওর বহু আগে মহম্মদ আজাহারউদ্দিন এই শট খেলেছেন।’ আসলে বর্তমান প্রজন্মের কাছে মাহির বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে ওই বিশেষ শট। তাই কোনও ক্রিকেটার হেলিকপ্টার শট খেললেই তার সঙ্গে ধোনির তুলনা চলে আসে। আর তাতেই আপত্তি প্রাক্তন ওপেনারের। সেওয়াগের মন্তব্য, ‘২০০৩ বিশ্বকাপে সোয়েব আখতারকে আপারকাটে ছক্কা হাঁকিয়েছিলাম। তাহলে কী আমি দাবি করব ওই শটের স্রষ্টা আম? একদম তা নয়। কারণ আমারও আগে ওই শটটা খেলেছিল শচীন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ