Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মূর্তিতে অফিস চালু ট্যাক্সি ওনার্সদের

মূর্তিতে অফিস চালু ট্যাক্সি ওনার্সদের
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: পর্যটকদের সুবিধার্থে শুক্রবার বিকেলে মেটেলি ব্লকের মূর্তিতে আইএনটিটিইউসি অনুমোদিত মূর্তি ট্যাক্সি ওনার্স অ্যাসোসিয়েশনের একটি অফিস খোলা হল। বহু পর্যটক ডুয়ার্সে আসেন ঘুরতে। কিন্তু মাঝেমধ্যেই পর্যটকদের গাড়ি ভাড়া করতে সমস্যা হচ্ছিল। অনেক ট্যাক্সি চালক অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলেও বিভিন্ন সময় অভিযোগ উঠে আসছে। এই প্রবণতা আটকাতেই এই অফিস খোলা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সহ সভাপতি এরশাদ আলি। তিনি বলেন, পর্যটকরা এই অফিসে এলে কোথায় গেলে কত ভাড়া পড়বে, তা জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে গাড়িও ঠিক করে দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ