নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: গোপীবল্লাপুরে মারুতির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক চালকের। মৃতের নাম হরিনারায়ণ দে(৪৬)। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার মহুলি গ্ৰামে তাঁর বাড়ি। বুধবার সকাল ১০টা নাগাদ ছাতিনাশোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গোপীবল্লভপুর থানার পুলিস জানিয়েছে, হরিনারায়ণবাবু পেশায় সব্জি বিক্রেতা। এদিন গোপীবল্লভপুর বাজার থেকে সব্জি কিনে বাইকে নিজের গ্ৰামে ফিরছিলেন। ছাতিনাশোল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিস চালক সহ মারুতি গাড়িটি আটক করেছে।



