Bartaman Logo
১০ জুন, ২০২৬

মারাঠি না বলায় মার

মারাঠি না বলায় মার
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মারাঠি ভাষায় কথা বলতে পারেননি এক বাস কনডাক্টর। এজন্য বাসে ভিতরেই হেনস্তার মুখে পড়তে হল তাঁকে। এমনকী, তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। শুক্রবার কর্ণাটকের বেলাগাভির এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। আক্রান্ত কনডাক্টর জানান, ‘বাসে এক মহিলা ও তাঁর পুরুষসঙ্গী আমার সঙ্গে মারাঠা ভাষায় কথা বলছিলেন। আমি কিছু বুঝতে পারছিলাম না। সেজন্য কন্নড় ভাষায় কথা বলার অনুরোধ জানাই। তা শুনেই তাঁরা আমায় মারাঠাতে কথা বলার জন্য চাপ দিতে থাকেন। পরে আরও কয়েকজন মিলে আমাকে হেনস্তা ও মারধর করেন।’ আক্রান্তর বিরুদ্ধেও পাল্টা পকসো আইনে মামলা রুজু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ