সংবাদদাতা, কালনা: মোহনবাগান ক্লাবের আমৃত্যু সভাপতি, জাতীয় দলের প্রয়াত প্রাক্তন অধিনায়ক দিকপাল ফুটবলার উমাপতি কুমারের আবক্ষ মূর্তি শনিবার কালনার চাগ্রামে স্থাপন করা হল। উমাপতি কুমার ছিলেন কালনা চাগ্রামের ভূমিপুত্র। এদিন উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত, উমাপতি কুমার স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক প্রণব রায়, সভাপতি শ্রীমন্ত ঘোষ সহ উমাপতি কুমারের পরিবারের সদস্যরা।



