Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরুটিয়ায় কাশির সিরাপ সহ ধৃত ১

মুরুটিয়ায় কাশির সিরাপ সহ ধৃত ১
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: বাংলাদেশে পাচারের আগে আবারও সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল নিষিদ্ধ কাশির সিরাপ। পুলিস জানিয়েছে, শনিবার রাতে মুরুটিয়া থানার গান্ধিনা বটতলা এলাকায় অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দা সাদ্দাম মণ্ডলের কাছ থেকে পুলিস ১৯৮ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। তারপরই সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেগুলি সীমান্তে জড়ো করা হয়েছিল বলে ধৃত পুলিসকে জানিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ