Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মূর্তি ভাঙার অভিযোগ

রাতের অন্ধকারে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আবক্ষ মূর্তি ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। হরিশ্চন্দ্রপুরের ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র কুমার মৈত্রের আবক্ষ মূর্তি রয়েছে হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ডে।

মূর্তি ভাঙার অভিযোগ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রাতের অন্ধকারে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আবক্ষ মূর্তি ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। হরিশ্চন্দ্রপুরের ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র কুমার মৈত্রের আবক্ষ মূর্তি রয়েছে হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ডে। বুধবার রাতে সেই মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। 
Advertisement
সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে। পুলিস তদন্ত করলেই দুষ্কৃতীদের চিহ্নিত করা যাবে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ