নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের শক্তিপুরে পিটিয়ে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম, অচিন্ত্য ঘোষ। তার বাড়ি শক্তিপুরের রামনগর এলাকায়। অভিযুক্তকে সোমবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
শনিবার রাতে রামনগর এলাকায় একটি বাড়িতে কালীপুজোর অনুষ্ঠানে ভোগ বিতরণের সময় কয়েকজনের গায়ে জল পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ক্ষুদিরাম ঘোষ তখন খাবার পরিবেশন করছিলেন। সেসময় ক্ষুদিরামবাবুকে বেধড়ক মারধর করে কয়েকজন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিস।
শক্তিপুর থানার এক পুলিস অফিসার বলেন, শক্তিপুর থানা এলাকা থেকে একজনকে ধরা হয়েছে। ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা হেফাজতে নিয়েছি। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
শক্তিপুর থানার এক পুলিস অফিসার বলেন, শক্তিপুর থানা এলাকা থেকে একজনকে ধরা হয়েছে। ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা হেফাজতে নিয়েছি। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।