সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ থানার বাহাদুরপুর পঞ্চায়েতের গণেশপুরে বিজেপিতে ধস। শনিবার রাতে তৃণমূলের কর্মিসভায় বিজেপির বেশ কয়েকজন কর্মী শাসক শিবিরে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক সভাপতি মহম্মদ গোলাম আকবরী এবং বাহাদুরপুর অঞ্চল সভাপতি বাবলু ঘোষ। জানা গিয়েছে, গণেশপুর সরকারপাড়ার-১ ও ২ নম্বর বুথে বিজেপির সংগঠন বরাবর শক্তিশালী। গত পঞ্চায়েত ভোটে ওই দু’টি বুথ থেকে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেন। তৃণমূল নেতৃত্বের দাবি, ওই দু’টি বুথ থেকে দুই শতাধিক বিজেপি কর্মী যোগ দিয়েছেন।
Advertisement
তৃণমূলের বাহাদুর অঞ্চল সভাপতি বাবলু ঘোষ বলেন, গত পঞ্চায়েত ভোটে সরকারপাড়ার ওই দু’টি বুথে আমাদের ফল খারাপ হয়েছিল। যে সকল কর্মী বিজেপির ভালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তারাই এদিন যোগ দিয়েছে।
তৃণমূলে যোগদানকারীরা বলেন, এরাজ্যের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় নিরলস পরিশ্রম করে চলেছেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার সার্বিক উন্নয়ন হচ্ছে। রাজ্যজুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের শরিক হতেই তৃণমূলে যোগ দিয়েছি। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কাদের হাতে পতাকা তুলে দিয়েছে জানি না। তবে বিজেপি থেকে কেউ যোগ দেয়নি। তৃণমূল নেতৃত্ব মাঝে মধ্যে নিজেদের লোকজনের হাতে পতাকা তুলে দিয়ে যোগদানের নাটক করছে।