Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে সেট পরীক্ষা নির্বিঘ্নে

মুর্শিদাবাদে সেট পরীক্ষা নির্বিঘ্নে
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রবিবার মুর্শিদাবাদ জেলায় স্টেট এলিজিবিলিটি টেস্ট(সেট) পরীক্ষায় ৪৩০০ জন পরীক্ষায় বসেন। বহরমপুর লালবাগ ও কান্দি মহকুমার ছটি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। বহরমপুর কলেজ, বহরমপুর গার্লস কলেজ, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি(কৃষ্ণনাথ কলেজ), ইউনিয়ন ক্রিশ্চিয়ান কলেজ, লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ, কান্দি রাজ কলেজে নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়। শীতের সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন, বাস ও নিজস্ব গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় পরীক্ষার্থীরা। 
Advertisement
বহরমপুর গার্লস কলেজে পরীক্ষা দিতে এসে সুপর্ণ দাশগুপ্ত বলেন, সকালে খুব শীতের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে একটু সমস্যা হয়েছে।  তবে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি। কোনও অসুবিধা হয়নি। 
সম্পর্কিত সংবাদ