নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ডিস্ট্রিক্ট ইলেকশন সেলের উদ্যোগে শুক্রবার মুর্শিদাবাদ জেলার সদর শহরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বহরমপুরের কালেক্টরেট ক্লাবের প্রেক্ষাগৃহে জেলার বিভিন্ন ব্লকের প্রতিযোগীদের নিয়ে স্লোগান, আঁকা, প্রবন্ধ লেখা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাজির ছিলেন সদরের মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ অন্যান্য আধিকারিক। জেলাস্তরের সফল প্রতিযোগীরা এরপর রাজ্যস্তরে অংশগ্রহণ করবে।
Advertisement
শুভঙ্করবাবু বলেন, বিশ্বের বৃহত্তম ভোট প্রক্রিয়া হয় আমাদের দেশে। আজকের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এই বিষয়টি নিয়ে ভাবছে। এটা সত্যি আমাদের ভালো লাগছে যে, আজকের পড়ুয়ারা নিজস্বতা ভুলে যাচ্ছে না। সমাজের বিভিন্ন বিষয়ের পাশাপশি ভোটাধিকার নিয়ে তাদের চিন্তাভাবনা ও সচেতনতা দেখে আমরা আনন্দিত।



