নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ পুলিস জেলায় একদিনে ছ’টি ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। যার মধ্যে দু’টি পকসো ধারায় মামলা রুজু হয়েছে। ছ’টি ঘটনার মধ্যে চারটি অভিযোগ ইসলামপুর থানা এলাকা থেকেই হয়েছে। একটি থানা এলাকা থেকেই চারটি জঘন্য অপরাধের অভিযোগ দায়ের হওয়ায় উদ্বেগ বেড়েছে। ছ’টি অভিযোগে মাত্র একজন গ্রেপ্তার হয়েছে। ধৃতের নাম লক্ষ্মণ দলুই। তার বাড়ি কান্দি থানা এলাকায়।
Advertisement
কান্দি থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর ১৬-র এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে লক্ষ্মণের বিরুদ্ধে। তারপর সে নাবালিকাকে মারধরও করে। নাবালিকা পড়ে যাওয়ায় তার হাতে গুরুতর আঘাত লেগেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস পকসো ধারায় মামলা রুজু করেছে। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে লক্ষ্মণকে গ্রেপ্তার করা হয়। বুধবার অভিযুক্তকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কান্দি মহকুমা আদালতে পকসো কোর্ট নেই। তাই বৃহস্পতিবার অভিযুক্তকে বহরমপুরের বিশেষ পকসো আদালতে পাঠানো হবে।
মঙ্গলবার বিকেলে সাগরপাড়া থানায় একটি পকসো ধারায় মামলা রুজু হয়েছে। বছর ১১-র এক নাবালিকার বাড়িতে ঢুকে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করা হয়। ওই নাবালিকা চিৎকার করতেই অভিযুক্ত বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেই সময় ওই নাবালিকার বাড়িতে কেউ ছিল না। পরিবারের লোকজন বিষয়টি জানার পরই থানায় অভিযোগ জানান। পুলিস পকসো ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তের খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে।
ইসলামপুরের দৌলতপুর এলাকার এক যুবকের বিরুদ্ধে দিনের পর দিন এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় অভিযুক্ত বারবার বাচ্চাটি নষ্ট করার জন্য তাঁকে ভয় দেখাচ্ছে। যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত যুবক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এখন ভয় দেখাচ্ছে। যুবতীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিস ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবক পলাতক।
ইসলামপুর থানা এলাকারই অপর এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তের বাড়ি ইসলামপুর থানার ঈশাননগর এলাকায়। মঙ্গলবার পুলিস যুবতীর অভিযোগ পেয়েই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ইসলামপুরের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। বটতলা পাড়ার পাঁচজন ব্যক্তি গত ১ ডিসেম্বর তাঁর বাড়িতে এসে হামলা চালায়। লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। জখম অবস্থায় তাঁর উপরে শারীরিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। জখম ওই বধূ ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে ফিরে তিনি মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন।
ডোমকলের শিবনগরের বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছেন ইসলামপুরের এক যুবতী। অশালীন অঙ্গভঙ্গি করার পর তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, অভিযোগ পাওয়ার পরই গুরুত্ব সহকারে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের কয়েকজন পলাতক রয়েছে। তাদের খোঁজ চলছে।