Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে মহিলাকে গণধর্ষণ, ধৃত ৬

মুর্শিদাবাদে মহিলাকে গণধর্ষণ, ধৃত ৬
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদে গণধর্ষণের ঘটনায় ছ’জন যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের সন্ন্যাসীডাঙার গোকুলনগর এলাকায়। এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিস গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। রবিবার রাতে নিজেদের এলাকা থেকে ছ’জনকে গ্রেপ্তার করে পাশের থানার পুলিস। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, এক মহিলার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু হয়। তদন্তে নেমে অভিযুক্তদের অধিকাংশকে গ্রেপ্তার করেছি। হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ