নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার হল। ধৃত আবুল কালাম ও মনিরুল শেখের বাড়ি নবগ্রামে। পুলিস জানিয়েছে, আবুল কালামের এক রোগী মেডিক্যালে ভর্তি হয়েছিল। অভিযোগ, বুধবার রাতে তারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ডাক্তার ও নার্সদের সঙ্গে ঝামেলা করে। নার্সকে মারতে উদ্যত হয়। মেডিক্যালের ২৭ নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে। খবর পেয়ে বহরমপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়।
Advertisement
থানার এক আধিকারিক বলেন, রাতে ওই ঘটনার পর বৃহস্পতিবার ডাক্তারদের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হবে।



