Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী প্রৌঢ়

মুর্শিদাবাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী প্রৌঢ়
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। মৃতের নাম রামানন্দ দাস(৫৯)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ থানার কাপাসডাঙা পঞ্চায়েতের দুবরাখালিতে। রবিবার লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর ওই প্রৌঢ় সাংসারিক কারণে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার সকালে তিনি পরিবারের সদস্যদের অলক্ষ্যে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে নেন। পরিবারের লোকেরা জানতে পেরে তাঁকে তড়িঘড়ি লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মুর্শিদাবাদ থানার এক পুলিস আধিকারিক বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ