সংবাদদাতা, জঙ্গিপুর: মুর্শিদাবাদ জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় সামশেরগঞ্জ ও ফরাক্কার জয়জয়কার। ধুলিয়ান চক্রের তিন ছাত্রছাত্রী চারটি ইভেন্টে ও ফরাক্কা স্কুলের ছাত্রী জেলায় প্রথম স্থান অধিকার করে। আলু দৌড়, ১০০ ও ২০০মিটার দৌড়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে ধুলিয়ান চক্রের ছাত্রী রাহিদা খাতুন, রেশমি খাতুন, আরনাজ শেখ। এছাড়া ও ফরাক্কার ছাত্রী নাহিদা পারভীন হাই জাম্প প্রথম স্থান লাভ করে রাজ্যস্তরে খেলার যোগ্যতা অর্জন করেছে। ক্ষুদেদের এই সাফল্য অত্যন্ত উচ্ছ্বসিত এলাকাবাসী। শনিবার সামশেরগঞ্জের তিন ছাত্র-ছাত্রীকেই সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেন বিধায়ক আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন ধুলিয়ান চক্রের ক্রীড়া প্রতিযোগিতার কনভেনর আবু বারকাত শাহ আলম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
Advertisement
বিধায়ক বলেন, ছোটো ছেলেমেয়েরা সামশেরগঞ্জের মুখ উজ্জ্বল করেছে। ওরা জেলার পর রাজ্য জয় করে ফিরুক। আমরা ওদের পাশে থাকবো।
জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি পুটিমারি ফিডার ক্যানেল ময়দানে জমজমাট আবহে ধুলিয়ান চক্রের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সার্কেল স্পোর্টসেই প্রথম স্থান অধিকারীরা মহকুমা এবং পরবর্তীতে জেলায় খেলার যোগ্যতা অর্জন করে। শুক্রবার জেলা স্তরের এই খেলায় মুর্শিদাবাদ জেলার পাঁচটি মহুকুমার ৪১ টি চক্রের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ৩৪টি ইভেন্টে মোট ৩৪ জন সেরা হয়ে রাজ্যে খেলার সুযোগ পান। কিন্তু সকলকে অবাক করে দিয়ে শামশেরগঞ্জের ধুলিয়ান চক্রের রঘুনন্দনপুর প্রাথমিক স্কুলের রাহিদা খাতুন আলু দৌড়ে প্রথম স্থান লাভ করে। অদ্বৈতনগর স্কুলের রেশমি খাতুন ১০০ মিটার ‹গ› বিভাগে ও ২০০মিটার দৌড়ে প্রথম হয়। সাহেবনগর -২ প্রাথমিক স্কুলের আরজান শেখ ‹খ› বিভাগে প্রথম স্থান লাভ করে। অপরদিকে ফরাক্কার গোপালনগর প্রাথমিক স্কুলের নাহিদা পারভীন হাই জাম্প ইভেন্টে প্রথম স্থান অধিকার করে।