Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদ জেলাজুড়ে অভিযানে বোমা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

মুর্শিদাবাদ জেলাজুড়ে অভিযানে বোমা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি বহরমপুর ও সংবাদদাতা কান্দি: মুর্শিদাবাদ জেলাজুড়ে পুলিসের বিশেষ অভিযানে উদ্ধার হল বোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি।  জেলা পুলিসের এক আধিকারিক বলেন, স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছিল। বিভিন্ন থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করা হয়েছে। 
Advertisement
বহরমপুরে নাকা তল্লাশি চলার সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয় দুই দুষ্কৃতী। ভৈরবতলা পার্কিংয়ের কাছ একটি গাড়িতে তল্লাশির সময় তিন যুবকের কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়। ধৃতদের নাম নফুর শেখ, আকশাদ শেখ ও জামশেদ শেখ। তাদের বাড়ি কান্দি থানা এলাকায়। ধৃতরা লালবাগের দিক থেকে একটি চারচাকা গাড়ি করে বহরমপুরের দিকে আসছিল। 
এছাড়া বহরমপুরের হাতাকলোনি এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল। ধৃতদের কাছ থেকে একটা সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি হাঁসুয়া উদ্ধার করেছে পুলিস। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ ও বহরমপুর থানা এলাকায়। 
ওইদিনই ভরতপুর থানা এলাকার শেরপুর গ্রামের কাছে ক্যানেলের নীচে একটি ব্যাগের মধ্যে দুটি তাজা বোমা উদ্ধার হয়। একইভাবে ওই থানারই সরডাঙা গ্রামে ঢোকার আগে একটি কালভার্টের নীচে প্লাস্টিকের বালতিতে থাকা পাঁচটি বোমা উদ্ধার হয়। বম্ব স্কোয়াড এদিন দুপুরে বোমাগুলি নিষ্ক্রিয় করে। আবার এদিন দুপুরে কান্দি থানার চৈতন্যপুর গ্রামের রাস্তার পাশ থেকে চারটি বোমা পাওয়া যায়। খড়গ্রাম থানার আউগ্রামের কাছে একটি কালভার্টের নীচে চারটি বোমা পাওয়া যায়। বুধবার রাতে জেলার রানিনগর থানা এলাকায় সর্ষের জমিতে দুটি তাজা বোমা উদ্ধার করে পুলিস। ডেপুটিপাড়ায় একটি ব্যাগে রাখা বোমা উদ্ধার করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ