Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদ জেলায় গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ দাবি

মুর্শিদাবাদ জেলায় গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ দাবি
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির নবম সম্মেলন হল। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ও বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল। জেলার বিভিন্ন ব্লক থেকে ৭১৫জন গ্রামীণ চিকিৎসক সম্মেলনে হাজির ছিলেন। এদিনের সম্মেলনে গ্রামীণ চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। গ্রামীণ চিকিৎসক সংগঠনের তরফে চিকিৎসক স্বীকৃতি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা সহ সাত দফা দাবির প্রস্তাব রাখা হয়। সমিতির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, সরকারিভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হলে আমরা আরও উন্নত পরিষেবা দিতে পারব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ