Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মুর্শিদাবাদে দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ থানার ডাহাপাড়ায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সোহেল আলম(২৫)। বাড়ি নবগ্রম থানার কিরীটেশ্বরীতে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই যুবক বাইকে চেপে কিরীটেশ্বরী থেকে আজিমগঞ্জের দিকে আসছিলেন। ডাহাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মুর্শিদাবাদ থানার এক আধিকারিক বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ