নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার বছর পর সম্পূর্ণ স্থায়ী উপাচার্য নিয়োগ হল। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী জানে আলমকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার থেকে তিনি দায়িত্বগ্রহণ করলেন।
Advertisement
২০১৮ সালে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয় বিধানসভায়। ২০২১ সালের ১ মার্চ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। দীর্ঘ সাড়ে চার বছরের বেশি সময় ধরে অস্থায়ী উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার সামলাচ্ছিলেন। অবশেষে স্থায়ী উপাচার্য নিয়োগ হওয়ায় খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা। বর্তমানে ৮৩৮জন পড়ুয়া এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিগ্রি কোর্সে পড়াশোনা করেন। যদিও বিশ্ববিদ্যালয় নিজস্ব কোনও ভবন নেই। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরই সেদিকে প্রথম নজর দেবেন বলেই জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দিকে আমি নজর দেব। নতুন নতুন বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব।



