Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে বাস এবং লরির সংঘর্ষ, আহত ২০  

মুর্শিদাবাদে বাস এবং লরির সংঘর্ষ, আহত ২০
 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদে একটি যাত্রীবাহী বাস এবং লরির সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। আজ, রবিবার সকালে ১২ নম্বর জাতীয় সড়কের মেহেদীপুর বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে দু'জন শিশুও রয়েছে। বাকি পাঁচ জন অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, বাসটি সাগরদীঘি থেকে বহরমপুরের দিকে আসছিল। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর থেকে লরির চালক পলাতক। তার কোনও হদিশ পাওয়া যায়নি। গোট ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ